কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে গোসলে নেমে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থী হাফেজ রিফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজের ৩ ঘণ্টা পর উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত হাফেজ রিফাত (২০) পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয
