সাতক্ষীরার কলারোয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম অবশেষে শুরু হয়েছে। প্রায় চার বছর আগে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মসজিদটি ব্যবহার উপযোগী ছিল না। অবশেষে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করা হলো।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন এ মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ গত কয়েক মাস ধরে দিনরাত বিরামহীনভাবে চলতে থাকে। পূর্বেই মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ১ আগস্ট জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে মসজিদের কার্যক্রম শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। যা শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্যদিয়ে বাস্তবায়িত হলো।
জুমার নামাজে শরিক হয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনà
