বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাবনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জাহিদুল ইসলামের পরিবার আজও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ প্রশাসনের নীরবতা ও উদাসীনতায় ক্ষোভ ঝাড়লেন শহীদ জাহিদের বাবা দুলাল উদ্দিন মাস্টার।

৩ আগস্ট (মঙ্গলবার) পাবনার সদর উপজেলার চর বলরামপুরে নিজ বাড়িতে কথা বলছিলেন তিনি। তার চোখেমুখে হতাশা আর ক্ষোভ—“খুনিদের ভয়ে আত্মীয়স্বজনের বাড়িতেও যেতে পারি না। রাতেও ঘুমাতে পারি না। বাড়ি থেকে বের হয়ে ফিরতে পারব কি না, সেটাও অনিশ্চিত।”

দুলাল উদ্দিন বলেন, “সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরছে, অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রধান খুনি স্কুলের শিক্ষক হয়েও ক্লাস নিচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ করেও লাভ হয়নি। পুলিশ আসামিদের কাছ থেকে নিয়মিত টাকা খায়। আমাদের খোঁজখবর তো নেয়ই না, ফোন দিলে শুধু বলে ‘দেখতেছি’, এরপর কোনো সাড়া মেলে না।”