মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইউসুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।