আলী জুবায়ের খান ,ময়মনসিংহ
আজ (৫ই আগস্ট) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে ময়মনসিংহের 'কোরআন নিকেতন মাদ্রাসা'য় বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল ৯টায় মাদ্রাসার মিলনায়তনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত আলোচনা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ' ময়মনসিংহ মহানগর সহ সভাপতি ও কোরআন নিকেতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী।