বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ঢাকা-উত্তরবঙ্গ সড়ক বন্ধের হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প (ডিপিপি) অনুমোদনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ডিপিপি অনুমোদনের আশ্বাস না পেলে রোববার (১০ আগস্ট) থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৯ বছরেও বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস হয়নি। বর্তমানে তারা একটি ভাড়া ভবনে নানামুখী দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সাত দফায় ডিপিপি সà