বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


সুনামগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাসের লাইসেন্স ও ফিটনেস যাচাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাস-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করতে শুরু করেন। তাদের অভিযোগ, অধিকাংশ বাসেরই ফিটনেস সার্টিফিকেট ও চালকের লাইসেন্সের মেয়াদ ছিল না বা কাগজপত্র ছিলই না।

একজন বিক্ষুব্ধ শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, “আমরা পুলিশের কাছে অনুরোধ করেছি যেন ফ