বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


কী অপরাধ করেছিল আমার ছেলে?‌‌‌‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যাকাণ্ডের পর নিঃস্ব ও শোকাহত তার পরিবার। প্রিয় সন্তানের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধ বাবা মো. হাসান জামিল। কান্নাভেজা কণ্ঠে তিনি বলছেন,
"কী অপরাধ করেছিল আমার ছেলে? কী অন্যায় করেছিল সে? আমি তো কারও ক্ষতি করিনি। তোমরা আমার ছেলেকে ফেরত দাও!"

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সদর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের এই পরিবারে এখন চলছে শোকের মাতম। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টায় নিহত তুহিনের বাড়িতে গিয়ে দেখা মেলে তার পিতার এই আহাজারির।

ছেলের স্মৃতি আঁকড়ে ধরে হাসান জামিল বলেন,
"পরশুদিন সে আমার জন্য ওষুধ কেনার টাকা পাঠিয়েছিল। এখন কে ওষুধ পাঠাবে? কে আমার খোঁজ রাখবে?"

ছেলের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন তুহিনের মা সাহাবিয়া খাতুন বকুলও। বলেন,
"পরশু মোবাইলে নাতিদের সঙ্গে কথা বলিয়েছিল, বলেছিল ভালো থেকো। কে জানতো এটাই শেষ কথা হবে! আমার ছেলেকে কেন মেরে ফেললো, কী দোষ ছিল তার?"

বড় বোন রত্না বেগম ছুটে এসেছেন ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে। ভাইয়ের ল