শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

লক্ষ্মীপুরে যুবদল নেতা ফরিদ উদ্দিন অস্ত্রসহ আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একনলা বন্দুক ও নগদ অর্থসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১০ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

একই রাতে পালেরহাট সংলগ্ন দক্ষিণ হামছাদী গ্রামে অভিযান চালিয়ে মালয়েশিয়ান প্রবাসী নাঈমের মৎস্য খামার থেকে ইয়াবা, তিন বোতল বিদেশি মদ, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া সেখান থেকে সিসি ক্যামেরা ও মনিটরও জব্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার সহযোগীরা পালিয়ে যায়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত সামগ্রী আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ