শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক ফিরোজ আহমেদ গুরুতর আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় স্থানীয় সাংবাদিক ফিরোজ আহমেদ গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোররাত ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় নিজ বাসার সামনে নামাজ পড়তে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করে।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, হামলার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ফিরোজ আহমেদ স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত-এর মিরপুর প্রতিনিধি, মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলো’র নির্বাহী পরিচালক। হামলার পর থেকে অভিযুক্ত মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, “তার মাথায় গুরুতর আঘাত রয়েছে, পায়েও আঘাতের চিহ্ন আছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ