শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শিবচরে মাদরাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টা, আলেমদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের শিবচরে আব্দুল খালেক চৌধুরী মাদরাসা ও এতিমখানা বন্ধের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আলেমরা।

গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উৎরাইল গ্রামে অবস্থিত মাদরাসায় প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশবিরোধী ফরায়েজী আন্দোলনের অমর নেতা হাজী শরিয়ত উল্লাহর ৭ম বংশধর পীরজাদা হযরত মাওলানা হানজালা।

এসময় বক্তারা বলেন, 'দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর যেকোনো ধরনের জুলুম-অপচেষ্টা রুখে দিতে আলেম সমাজের লোকজনদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা হানজালা বলেন, 'উৎরাইলের এই এতিমখানা ও মাদরাসার পাশে আমরা রয়েছি। কোনো দুষ্কৃতিকারী এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে এলে আমরা সবাইকে নিয়ে রুখে দাঁড়াবো। এখানে ছোট ছোট বাচ্চারা কুরআন শিক্ষা নিচ্ছে। এই প্রতিষ্ঠানের দায়িত্ব এখন আমাদের। কেউ যদি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে আসে তবে তাদের রুখে দিতে হবে।'

মাদরাসার দায়িত্বররত প্রধান পরিচালক রোকন উদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় সালাউদ্দিন চৌধুরীর স্ত্রী রত্না বেগম স্বামীকে প্ররোচিত করে একটি সংঘবদ্ধ চক্র মাদরাসায় একবার তালাবদ্ধ করে। দুইবার গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর মাদরাসার শিক্ষকের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। মাদরাসাটি যাতে বন্ধ হয়ে যায় এই অপচেষ্টা করে যাচ্ছে চক্রটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ