বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

ইউরোপের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইউরোপের অস্ট্রিয়ার রব্বানিইয়িন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত শায়েখ আবদুল্লাহ কামেল (রহ.) আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চারটি গ্রুপে দুই হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। 

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ-এর মহাসচিব, হাইয়াতুল কিরাত আদদুয়ালিয়াহ’র (বিশ্ব কারি সংস্থা) সচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী। এই আসরে বিচারক বোর্ড প্রধানের দায়িত্ব পালন করছেন বিশ্ববরেণ্য ক্বারী ড. শায়েখ আহমদ ঈসা আল মা’সারাওঈ। 

শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী ২০২২ সালে আফ্রিকার সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কুরআন, কিরাত ও আজান প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক ও বিচারক বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। যেখানে বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

২০২১ সালে ওআইসি ওইথ ক্যাপিটাল কর্তৃক আয়োজিত (ভার্চুয়াল) আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার বিচারক, ২০২১-২২ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একাধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক এবং ২০১৮ সালে সৌদি আরবের আল রাজী কোরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

সাদ সাইফুল্লাহ মাদানী প্রতিবছর সৌদি আরবের বিভিন্ন মসজিদে রমজানের তারাবীহ এবং কিয়ামুললাইল নামাজের ইমামের দায়িত্ব পালন করেন।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের মাজমাউল কোরআনের রাষ্ট্রীয় অতিথি, ২০১৯ সালে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক সম্মেলনের প্রধান অতিথিসহ বিশ্বের বিভিন্ন দেশে অতিথি হিসেবে সফর করার সৌভাগ্য লাভ করেন তিনি।

বিচারক বোর্ডে আরো নয়জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব দায়িত্ব পালন করছেন। এ প্রতিযোগিতায় সেরা দশজনের চারজনকে স্কলারশিপসহ বাকি ছয়জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করবে ইউনিভার্সিটি।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ