সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মোবাইল অতিরিক্ত গরম হলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ক্রমেই বাড়ছে স্মার্টফোনের প্রসেসিংয়ের শক্তি । সঙ্গে থাকছে বড় ব্যাটারি এবং দ্রুতগতির চার্জিং প্রযুক্তি। অনেক সময় স্মার্টফোন খুবই গরম হয়ে যায়। কাজের সময়, চার্জ দেয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। তবে ঠিক কি কারণে ফোন অতিরিক্ত গরম হচ্ছে বা এটি ঠেকানোর উপায় কি, জেনে নেয়া যাক।

আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা ঠিক নয়। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ডবাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনার ফোনে সমস্যা আছে। মোবাইল কোম্পানিগুলো বর্তমানে স্মার্টফোন দিন দিন পাতলা করছে। তবে তার তুলনায় ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে। ব্যাটারি চার্জ নেয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়ও ফোন বেশি গরম হয়।

স্মার্টফোন গরম হওয়ার একটি কারণ হচ্ছে প্রসেসর গরম হয়ে যাওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। প্রসেসর এমন একটি ডিভাইস, যা সবসময় কাজ করে। আপনি ফোন à¦