|| আরাফাত নুর ||
প্রাইমারি থেকে অক্সফোর্ড, সাধারণ অফিস থেকে হোয়াইট হাউস, দিনমজুর থেকে শ্রেষ্ঠ ধনী, চলচ্চিত্রের অন্দরমহল থেকে ক্রিকেটপাড়া, আফ্রিকার জঙ্গল থেকে বিজ্ঞানী সংস্থা নাসা, সর্বত্রই দাওয়াতে তাবলিগের জোরদার মেহনত চলছে। একদল মরদে মুজাহিদ, দীনের দায়ী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটছেন।
ইসলামের আলো ছড়াচ্ছেন। ঈমানের নুর জ্বালাচ্ছেন। এছাড়া বিলগেটস, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, শাহরুখ খান আর ডেভিট ওয়ার্নারের মতো তারকারাও দীনের পথে চলে আসুক, ইসলামের রঙে রঙিন হোকÑ এই আশা ও প্রত্যাশা নিয়ে ঘর থেকে ঘরে, পথ থেকে পথে, দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছে দাওয়াতে তাবলিগের কাফেলা। তাবলিগের সাথী ভাইদের প্রেমের পরশ, কোনো দলমত কিংবা জাতি-গোষ্ঠীর জন্য নির্দিষ্ট নয়। সবাইকেই তারা দেখেন প্রণয়ের চোখে। প্রেম বিলানোর ক্ষেত্রে তারা কাউকে আলাদাভাবে দেখেন না। যাকেই তারা জীবন প্রকৃত স্রোতধারা থেকে দূরে দেখেন, তাদেরকেই আদর ও ভালোবাসায় ফিরিয়ে দেন জীবন প্রকৃত স্রোতধারা।
মেহনতি তাবলিগি ভাইদের এই ভালোবাà¦