সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


চবির দারুন নাজাত স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি কেফায়েত ও সম্পাদক রাইহান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শনিবার (৮ জুন ২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের সংগঠন দারুন নাজাত  স্টুডেন্টস এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের কেফায়েত উল্লাহকে সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের খালেদ সাইফুল্লাহ রাইহানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সংগঠনটির  প্রধান উপদেষ্টা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো: শহিদুল হক এর সম্মতিক্রমে,  আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবঘোষিত এ কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়।