মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

মাত্র ৪৯ দিনে পবিত্র কুরআন মুখস্ত করলেন ৭ বছরের হাবিবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনুল কারীমের হিফজ (মুখস্থ) সম্পন্ন  করেছেন ৭ বছর বয়সী হাবিবুর রহমান। তিনি নোয়াখালী বেগমগঞ্জ সুরেরপোলে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা'র হিফজ বিভাগের শিক্ষার্থী।

হিফজুল কুরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্র নোয়াখালী সেনবাগ থানার বাসিন্দা প্রবাসী মাইনুদ্দিনের ছেলে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন।

বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। আমরা তার সফলতা কামনা করি। তবে এতো অল্প সময়ে কোরআন মুখস্থ করার বিষয়টি মোটেও সহজ নয়। বরং এর পেছনে শিক্ষক থেকে শুরু করে বাবা মায়ের অনেক চেষ্টা শ্রম ও আত্মত্যাগের প্রয়োজন। ৭ বছর বয়সী শিশু হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পুরো কোরআনুল কারিম হিফজ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা দোয়া করি আল্লাহ এই শিশুকে দ্বীনের জন্য কবুল করে নিন,আমিন।'

তিনি আরও বলেন, হাবিবুর রহমান দেশের বিস্ময় বালক। তার মেধাশক্তি অন্যদের চেয়ে অনেক বেশি তুখোড়। আমরা তার জন্য দোয়া চাই।

হাবিবুর রহমান ২০২৩ সালের শেষ দিকে নূরানী পদ্ধতিতে পড়ালেখা শুরু করে।

২০২৪ সালের জুলাইয়ের আগে নাজেরা (কোরআন দেখে পড়ার যোগ্যতা) শেষ করে। এরপর জুলাইয়ের ১৯ তারিখে কোরআন শরিফ হেফজের (মুখস্থ) পাঠ আরম্ভ করে। এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্ত করার কৃতিত্ব অর্জন করে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ