মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

অভ্যুত্থানের রঙে রাঙানো দেয়ালগুলির গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

- সৈয়ব আহমেদ সিয়াম

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে স্বৈরাচার বিরোধী দেয়াল লিখন করে শিক্ষার্থীরা। ৫ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সরকারের পতনের অভ্যুত্থানের স্মৃতিতে রাঙানো হয় দেয়ালগুলো।

সারাদেশের মতো করে নওগাঁতে নওগাঁ ইয়ুথ ক্লাবের নামের একটি সংগঠন গ্রাফিতি আর ক্যালিগ্রাফিতে রঙিন করে তোলে শহর।

রোববার (৮ সেপ্টেম্বর ২০২৪) আওয়ার ইসলাম ২৪ এর পক্ষ নওগাঁ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়ারদের সাথে কথা বলা হয়। সংগঠনটির সভাপতি শামীম আহমেদ নূরী বলেন, ‘শহিদের রক্তের বিনিময়ে আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ। এই দেশকে স্বপ্নের রঙে রাঙাতে চাই আমরা। তাই, দেয়াল জুড়ে বিপ্লবের কথামালা আর ছবি এঁকেছি। অনেকগুলো গ্রাফিতির সাথে শহরে বড় সাতটি আরবি ক্যালিগ্রাফিও করেছি। এই গ্রাফিতিগুলো মুক্ত বাতাসের চিহ্ন। আমরা জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর প্রজন্ম গড়তে চাই, ইনশাআল্লাহ।"

সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, "অভ্যুত্থানের স্মৃতি যেন মু্ছে না যায় মানুষের মন থেকে, তাই দেয়ালে দেয়াল খোদাই করেছি আমরা মুক্তির স্মৃতিচিহ্ন। এই অর্জনকে আমরা বৃথা যেতে দিবো না, ইনশাআল্লাহ।"

উল্লেখ্য, নওগাঁ ইয়ুথ ক্লাব মাদকমুক্ত শহর গড়ার জন্য আন্দোলন করে আসছে। মাদকের লাইসেন্স বাতিল সহ এবিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া তাদের দাবী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ