মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

সোহরাওয়ার্দী উদ্যানের ৫ নভেম্বর মহাসম্মেলন সফল করুন: হাটহাজারী মাদরাসার মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে আগামী ৫ নভেম্বর-২৪ সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন উম্মুল মাদারিস চট্রগ্রাম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

আজ শনিবার (২ নভেম্বর) আওয়ার ইসলামকে এ বিষয়ে হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা মুনির আহমাদ জানান, ‘হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) আগামী ৫ নভেম্বর রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করতে দারুল উলূম হাটহাজারীর সকল ফুযালা, তুলাবা এবং বৃহত্তর চট্টগ্রামসহ দেশের সর্বস্তরের উলামা-মাশায়েখ ও তাওহিদী জনতার প্রতি শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন।’

পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ৫ নভেম্বর মহাসম্মেলন সফলের ব্যাপক প্রস্তুতি 

তিনি বলেছেন, ‘আগামী ৫ নভেম্বর রাজধানীর বুকে মহাসমাবেশের গণজোয়ারের মাধ্যমে সকল ইসলামবিদ্বেষী অপশক্তি ও ষড়যন্ত্রকারীদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে যে, তাবলীগ জামাআত, মাদারেসে  কওমিয়্যাহ, ইসলাম এবং দেশ, জাতি ও উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের স্থান ১৭ কোটি মুসলিম জনতার বাংলাদেশের ভূমিতে নেই। এসব মৌলিক বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ দৃঢ় অবস্থান ও সরব উপস্থিতি সবসময় বজায় থাকবে, ইনশাআল্লাহ। আমরা ষড়যন্ত্রকারীদের উৎখাতে কখনোই দ্বিধা করবো না, ক্লান্ত হবো না, পিছপা হবো না।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ