আবদুল আজিজ সায়েম, ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসার দশম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজের ইমামতি করেছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ ড. শায়েখ হাসান বিন আবদুল হামিদ বুখারি।হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা দূর-দুরান্ত থেকে এসে জুমার নামাজে সারিবদ্ধ ভাবে অংশগ্রহণ করেন। তিনি খুতবা পাঠকালে নামাজের স্থলসহ পুরো এলাকায় পিনপতন নিরবতা বিরাজ করে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে সম্মেলনস্থলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে আসেন তিনি। এই সময় পবিত্র কাবা শরিফের ইমামকে এক নজর দেখতে এলাকার সর্ব-সাধারনের উৎসাহ উদ্দীপনা দেখা যায়।