সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


টঙ্গী বিশ্ব ইজতেমার দুই পর্বই হবে শুরায়ী নেজামের তত্ত্বাবধানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলামা মাশায়েখ বাংলাদেশ এর পূর্ব ঘোষিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে এবং আসন্ন টঙ্গী বিশ্ব ইজতেমা শুরায়ী নেজামের অধীনেই ২ পর্বে হবে বলে জানিয়েছেন ওলামা মাশায়েখ বাংলাদেশ

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার উত্তরার ডিয়াবাড়ী একটি মাদ্রাসায় ওলামা মাশায়েখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বৈঠকে সভাপতিত্ব করেন আল্লামা উবাইদুল্লাহ ফারুক। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতী নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ প্রমুখ নেতৃবৃন্দà