বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ইজতেমার ময়দানে চলছে মাওলানা আহমদ লাটের বয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

টঙ্গী ময়দানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে মাওলানা আহমদ লাটের বয়ান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর তাবলীগ জামাতের এই প্রখ্যাত মুবাল্লিগ বয়ান শুরু করেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এখন বাদ মাগরিব বয়ান করছেন ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আহমেদ লাট সাহেব। এর তরজমা (অনুবাদ) করছেন তাবলীগ জামাতের একজন শুরা মাওলানা ওমর ফারুক সাহেব।

প্রসঙ্গত, ৫৮তম বিশ্ব ইজতেমার শূরায়ি নেজামের অধীনে হবে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

আজ সোমবার, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিয়েছে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারা শূরায়ি নেজামের অধীনে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ