আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই'র উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইর তিনদিন ব্যাপী ফাল্গুনের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর চরমোনাই মাদরাসার মূল মাঠ সহ ৫টি মাঠ নিয়ে নিয়ে শুরু হয় এ মাহফিল।
উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
উদ্বোধনী অধিবেশনে পà