পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী মজলিস বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এবং শায়খ মুফতী হাফীজুদ্দীন-এর নির্দেশনায় সর্বস্তরের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবিবার, ১৬ মার্চ রাজধানীর মালিবাগ শহীদি মসজিদ এবং রামপুরা ওয়াপদা রোড এলাকায় চলাচলকারী যানবাহন শ্রমিক ও সর্বস্তরের রোজাদার যাত্রীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এতে মালিবাগ শহীদি মসজিদ এলাকায় দুইশ এবং রামপুরা ওয়াপদা রোড এলাকায় আরও দুইশ-মোট প্রায় চার শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
এসময় ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মালিবাগ শহীদি মসজিদের স্বনামধন্য ইমাম ও খতীব হযরত মাওলানা সাইফুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা হানযালা, দ্বীনি ভাই জনাব মোহাম্মদ নূর ইসলাম সহ মাদানী মজলিস বাংলাদেশ-এর অন্যান্য উদ্যমী কর্মীবৃন্দ।

ইফতার বিতরণ