|| আমানুল্লাহ নাবিল মামদুহ ||
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা