বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

মুতাওয়াসসিতায় (নিম্ন মাধ্যমিক) মেধাতালিকায় শীর্ষে যেসব মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান মামদুহ ||

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে

  • মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর আব্দুল্লাহ মুবাশ্বির এবং
  • মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মো: ইমদাদুল্লাহ। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মাদানিয়া বারিধারা-এর মোহাম্মদ আমানুল্লাহ কাফী। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। যথাক্রমে-

  • মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মোঃ মানযিল ইসলাম এবং

মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর-এর মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৬।

অন্য দিকে মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে যৌথভাবে ৩জন। যথাক্রমে-

  • ময়মনসিংহ জেলার মাদরাসা খাদীজাতুল কোবরা (রা.), মাসকান্দা, নতুন বাজার-এর মারইয়াম আব্দুল্লাহ,
  • ময়মনসিংহ জেলার দারুন নাজাত মহিলা মাদরাসা, মাসকান্দা-এর যুহায়রা তাসনীম ও

নেত্রকোনা জেলার জামিয়া আরাবিয়া হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, নোয়াগাঁও, পূর্বধলা-এর আদিবা সুলতানা তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৯।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার মাহাদু তালিমিল বানাত, কুড়াতলী, খিলক্ষেত-এর সাদিয়া বিনতে ফোরকান তার প্রাপ্ত নম্বর ৬৭৮।

৩য় স্থান অধিকার করেছে নেত্রকোনা জেলার ফাতিমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা ও আব্দুল হামিদ এতিমখানা, নিশ্চিন্তপুর, সদর-এর মোছা: আতিয়া মুহসিনা ছিফাত। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ