|| মোহাম্মাদ হুজাইফা ||
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ কওমি মাদরাসা। প্রতি বছর পবিত্র রমজান মাসের পর শাওয়ালের শুরু থেকে এই মাদরাসাগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। ইতোমধ্যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কওমি মাদরাসাগুলোতে প্রস্তুতি শুরু হয়ে গেছে ভর্তির। আগামী কয়েক দিন প্রতিটি মাদরাসায় চলবে ভর্তিযুদ্ধ।
বড় মাদরাসাগুলোতে ভর্তিতে আগ্রহী ছাত্ররা
প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ছাত্ররা দেশের বড় ও নামকরা মাদরাসাগুলোতে ভর্তির প্রস্তুতি নিতে থাকে। যেমন তাদের পছন্দের তালিকায় থাকে- দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী), জামিয়া ইসলামিয়া পটিয়া, যাত্রাবাড়ী বড় মাদরাসা, লালবাগ মাদরাসা, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসা, বারিধারা মাদরাসা, ফরিদাবাদ মাদরাসা, মালিবাগ মাদরাসা, চৌধুরীপাড়া মাদরাসাসহ দেশের জনপ্রিয় বড় মাদরাসাগুলো।
অনেক ছাত্রকে দেখা যায়, ছোট মাদরাসায় শিক্ষাজীবন শুরু করে। তার