সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


যেসব মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বারিধারার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়ার দীর্ঘকালের শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক প্রতিষ্ঠানটি থেকে বিদায় নিয়েছেন। তাঁর এই বিদায় ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকের মনে কৌতূহল দেখা দিয়েছে, তাহলে তাঁর নতুন ঠিকানা কোথায়। 

আওয়ার ইসলাম খোঁজ নিয়ে দেখেছে, দেশের প্রবীণ শায়খুল হাদিস রাজধানীতেই একাধিক মাদরাসায় হাদিসের খেদমতে নিয়োজিত থাকবেন। তিনি স্থায়ীভাবে শায়খুল হাদিস হিসেবে যোগ দিয়েছেন উত্তরার জামিয়াতুন নুর আল-কাসিমিয়্যায়। 

এছাড়াও তিনি জামিয়া সুবহানিয়া মাহমুদ নগর তুরাগ ঢাকা; জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ, কেরানীগঞ্জ; জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রী; জামিয়া আরাবিয়া হামিউস সুন্নাহ, বাউনিয়াবাঁধ; জামিয়া আরাবিয়া বাইতুস সালাম উত্তরা, ঢাকায় হাদিসের দরস দেবেন।