সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সনদধারী মানেই মুফতি নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ওলিউল্লাহ্ মুহাম্মাদ ||

বর্তমান যুগে ইসলামী জ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহ কিছুটা বেড়েছে বলেই মনে হয়। বিশেষ করে ইফতা বিভাগ ও ফিকহি গবেষণার প্রতি ছাত্রদের ঝোঁক অত্যন্ত লক্ষণীয়। কিন্তু এ ঝোঁকের পেছনে যে বাস্তবিক ইলমী তৃষ্ণার চেয়ে সামাজিক মর্যাদা, “মুফতি” উপাধির মোহ, কিংবা বিবাহের বাজারে নিজের মূল্যবৃদ্ধির উদ্দেশ্য বেশি কাজ করছে—তা অস্বীকার করা যায় না।

আজকাল অনেক ছাত্রই এক বা দুই বছর ইফতার কোর্সে অংশগ্রহণ করে নিজেকে “মুফতি” দাবি করছে। কেউবা শুধু বার্ষিক পরীক্ষা দিয়ে, কেউ সাপ্তাহিক বা মাসিক কোর্স করে, কেউ আবার অনলাইনে ভিডিও দেখে, গুগল-ইউটিউব ঘেঁটে, অথবা বিভিন্ন ফতোয়ার কিতাব পড়ে নিজেকে একজন যোগ্য মুফতি হিসেবে তুলে ধরছে। আবার দাওরায়ে হাদিসে রাসিব পাওয়া ছেলেটিও সাহস করে ইফতার ইন্টারভিউ দিচ্ছে। আরো উদ্বেগের বিষয় হলো, কিছু প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে সনদ বিক্রির হাট বসিয়ে দিয়েছে, আর কিছু ছাত্র সনদের নেশায় তাদের দ্বারস্থ হচ্ছে।

ফলে সমাজে এক শ্রেণির তথাকথিত “মুফতি” তৈরি হচ্ছে, যারা ইলম, তাকওয়া, ও গবেষণার মানদণ্ডে দুর্বল; অথচ আত্মবিশ্বাসে টইটম্বুর। à¦