সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


পদ্মার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের চিকিৎসা সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পদ্মানদীর বুকে অবস্থিত লেছরাগঞ্জ চরে দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে প্রথমবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

১৫ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।

চর লেছরাগঞ্জের হামিউস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টা থেকে মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এ ক্যাম্প চলমান ছিল। মাগরিবের পর ইসলাহী মাহফিল এবং এশার নামাজের পর উপস্থিত সকলের জন্য উন্মুক্ত মেহমানদারির আয়োজন করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লালবাগ মাদরাসার মুহাদ্দিস ও মজলিসে শূরার সদস্য সম্মানিত আলেম মাওলানা জà¦