সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


হজরত গাঙ্গুহী রহ.: উপমহাদেশের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক জাগরণের বাতিঘর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তাওহীদ আদনান ইয়াকুব

উনবিংশ শতাব্দীর ভারতবর্ষ ছিল রাজনৈতিক দাসত্ব, সাংস্কৃতিক ধ্বংস আর ধর্মীয় জড়তার এক বিবর্ণ যুগ। ইংরেজ ঔপনিবেশিক শাসনের ভারে চূর্ণ, মুসলিম সমাজ তখন দিকহারা, বিভ্রান্ত ও বর্ণহীন। এমন সময় কিছু আলোকিত আত্মা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত ও দীনের পুনর্জাগরণে উঠে দাঁড়ান। তাঁদের মধ্যে হজরত মাওলানা রশীদ আহমাদ গাঙ্গুহী রহ. ছিলেন অন্যতম। তিনি কেবল একজন বুযুর্গ, মুফতী বা সুফিই ছিলেন না; বরং একটি চিন্তা, একটি আন্দোলন এবং একটি ঐতিহাসিক ধারার প্রাণপুরুষ। তাঁর জীবন একদিকে যেমন ছিল ইবাদত, ইখলাস ও ইলমে দীনের পাথেয় সংগ্রহের দীপ্ত অভিযান, তেমনি ছিল সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে আল্লাহà