|| আতহার তানিম ||
সময়টা ছিল ১৯৬৭ সালের ৫ ই জুন, সকাল ৭ টা ৪৫ মিনিট। মিশরের বিমান বাহিনীর পাইলটরা প্রতিদিনের কাজে সক্রিয় হয়ে উঠেনি তখনো। ঠিক তখনি মিশরের বিমানঘাঁটিগুলো কেঁপে উঠে ইসরায়েলি জঙ্গিবিমানের হামলায়। হামলা করা বিমানের সংখ্যা ছিল আনুমানিক ২০০। এই এয়ার স্ট্রাইকে মিশরের ৩৩০ টি বিমান এবং প্রায় ১০০ জন পাইলটের মৃত্যু হয়।
একই হামলায় জর্ডানের প্রায় ২৮ টি বিমানঘাঁটি ধবংস হয়ে যায়।
সে দিন থেকে শুরু হয় ৬৭ সালের ঐতিহাসিক ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধ।
সে যুদ্ধের পরই সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি, জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর এবং মিসরের কাছ থেকে সিনাই উপদ্বীপ ও গাজ্জা দখল করে নেয় জায়নবাদি ইসরায়েল।
১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার আগে বাদশাহ আব্দুল্লাহ বিন হুসাইনের সাথে ‘আল কুদস’ জর্ডানের অংশ মেনে নিয়ে গোপন চুক্তি হয়। যাতে জর্ডান ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে হস্তক্ষেà¦