সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


পাখির হাটে একদিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

পাখি পালন এখন শহুরে অনেক মানুষের অন্যতম শখ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রায়ই চোখে পড়ে বিভিন্ন ফ্ল্যাটের বারান্দায় ছোট ছোট খাঁচায় নানা রঙের, নানা আকারের পাখি। পাখিপ্রেমিদের জন্য তাই ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসে জমজমাট পাখির হাটও।

প্রতি শুক্রবার দেশি–বিদেশি নানা জাতের পাখির হাট বসে মিরপুরের শাহ আলী মার্কেট এলাকায়।  রাজধানীর বিভিন্ন স্থান থেকে খাঁচা ভর্তি পাখি নিয়ে পেশাদার ও শৌখিন  পাখি প্রেমিকরা এখানে পাখি কেনা বেচা করতে আসেন। সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হওয়া এই হাট চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ হাটে ঢুকলেই কানে ভেসে আসবে কিচিরমিচির কলতান। আমাদের দেশের আইনে বিদেশি পোষা পাখি পালন বৈধ। তাই চাইলেই বাজরিগার, ফিঞ্চ, লাভ বার্ড, ককাটেইল, ডোভ, সান কনুর, ম্যাকাও, রেড লরি ইত্যাদি পাখি বাসায় কিনে নিয়ে যেতে পারেন।

পাখির হাটে বাজরিগার পাখির আধিক্যই বেশি থাকে। বাজরিগার পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি। ছোট্ট এ পাখিটি বেশ বাহারি। বাজরিগার প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে বনাঞ্চলের পাখি। বাজরিগার প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রংয়ের হয়। এছাড়াও থাকে নীল, সাদা, হলুদ রংয়ের ছোপ। সারা গায়ে পেটের নিচে আকাশি, হলুদ বা অন্য রংয়েরও হয়ে থাকে।

বাজরিগারের পরেই পাখির হাটে ককাটেল বেশি দেখা যায়। ককাটেল হলো তোতাপাখির এক প্রজাতি। এরা তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ, সুন্দর রঙের পালক এবং কà¦