বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

তিন বছর পর ফের চালু হচ্ছে মারকাযুদ্দাওয়াহ’র মাসিক মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

বর্তমান যুগে ফিতনা-ফ্যাসাদের ভিড়ে একজন মুসলমানের জন্য নিজ ঈমান ও আমল রক্ষা করা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন আত্মশুদ্ধি ও আল্লাহমুখিতা অর্জনের পথ। আর সে পথেই সহায়ক হয় ইসলাহী মজলিস—যেখানে নসিহত, তাযকিয়া ও নেক মানুষের সোহবতের মাধ্যমে একজন মানুষ তার জীবন গুছিয়ে নিতে পারে আল্লাহর সন্তুষ্টির দিকে।

তিন বছরের বিরতির পর ঢাকার পল্লবীস্থ মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া-তে জনসাধারণের জন্য আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মাসিক মজলিস। 

আগামী শনিবার, ৫ জুলাই ২০২৫, এ আয়োজন অনুষ্ঠিত হবে আছর থেকে এশা পর্যন্ত। অনুষ্ঠানের সূচিতে রয়েছে: আছর থেকে মাগরিব: কোরআন মশক ও তালিম, মাগরিব বাদ: মূল বয়ান

এই দ্বীনি সমাবেশে উপস্থিত থাকবেন দেশের দুই বরেণ্য আলেম মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়ার মুহতামিম, মুফতি আবুল হাসনাত আব্দুল্লাহ এবং মারকাযুদ্দাওয়াহর শিক্ষা সচিব ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, মাওলানা আব্দুল মালেক ।

আয়োজকরা জানান, ঢাকার নাগরিকদের জন্য এটি নিঃসন্দেহে একটি নেয়ামতস্বরূপ আয়োজন, যা আত্মশুদ্ধি, ইলম ও আমলের জন্য বড় সুযোগ।
কীভাবে যাবেন:  পল্লবী বাসস্ট্যান্ড (মিরপুর ১২) অথবা পল্লবী মেট্রো স্টেশন এর পশ্চিম পাশে নেমে রিকশায় বা হেঁটে মাত্র ৫–১০ মিনিটে পৌঁছানো যাবে ঝিলপাড়ে অবস্থিত মারকাযুদ্দাওয়াহ মাদরাসা ভবনে।

আয়োজকরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এই বরকতময় মজলিসে অংশগ্রহণ করে দ্বীনী তাজকিয়ায় শরিক হতে।  

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ