।।মুহাম্মদ মিজানুর রহমান।।
ঢাকা শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক বিশাল গ্রন্থাগার। এই শহরের অলিগলি, পাড়া-মহল্লা কিংবা বিখ্যাত সড়কগুলো যেন যুগে যুগে জমে থাকা কাহিনির নীরব সাক্ষী। চকবাজার, মোহাম্মদপুর, গুলিস্তান, শাঁখারীবাজার, কিংবা সূত্রাপুর—প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে একেকটি ঐতিহাসিক প্রেক্ষাপট, সামাজিক প্রভাব কিংবা সংস্কৃতির ছাপ। এই ফিচারে আমরা ঘুরে দেখব ঢাকার বিভিন্ন এলাকার নামকরণের নেপথ্য গল্প, যেগুলো শুধু নাম নয়, বরং ইতিহাসের দরজা খুলে দেয় আমাদের সামনে।
পিলখানা : ফারসি ভাষায় ‘পিল’ মানে হাতি, আর ‘খানা’ মানে ঘর বা জায়গা। মুঘল আমলে এই এলাকায় হাতি রাখা ও প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো, তাই নামকরণ হয় 'পিলখানা'।