মাওলানা ওয়ালিউল্লাহ আজিজী
গণতন্ত্রের সংজ্ঞা খুবই মনোমুগ্ধকর—“জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার।” কিন্তু বাস্তবে যখন দেখি ৪০ শতাংশ ভোট পেয়ে কেউ ৭৫ শতাংশ আসন নিয়ে বসে আছে, তখন মনে হয়—গণতন্ত্র কি ‘জনগণের’ না ‘জোর যার, মুলুক তার’ স্টাইলে চলছে?
যা হোক, আজ কথা বলব এমন এক পদ্ধতি নিয়ে, যা হয়তো এই গণতন্ত্রের গণনা-কেন্দ্রিক বৈষম্য কিছুটা হলেও কমাতে পারে—এর নাম প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি।
পিআর পদ্ধতি কী?
ধরুন, ১০০টি আসনের একটা সংসদে একটি দল ১০% ভোট পেল। তাহলে এই পদ্ধতিতে তারা ১০টি আসন পাবে। যে দল ২০% ভোট পাবে তারা ২০টা আসন পাবে। ব্যাস, এর বাইরে কোনো ম্যাজিক নেই। যতটুকু ভোট ততটুকু আসন। কে কাকে হারাল সেটা বড় নয়, কে কত ভোট পেয়েছে সেটাই মূল।
এটাকেই বলে Proportional Representation—সংসদে আসন পাবে ভোটের অনুপাতে।
সোজা হিসাব, ফাঁকি নাই। কোন দল অল্প ভোট পেলেও তাকে পুরোপুরি বাদ দেওয়ার সুযোগ নেই।
à¦