বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

চাকরির হক আদায় না করলে বেতন বৈধ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি অকিল উদ্দিন যশোরী

ইসলামে মেহনত করে সম্পদ অর্জনের অনেক ফযিলত বর্ণনা করেছেন। এর জন্য মালিক ও শ্রমিকের হক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

শরীয়ত মালিক কে শ্রমিকের হকের প্রতি কেয়ারফুল থাকার নির্দেশ দিয়েছেন ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে উদ্দেশ্যে করে বর্ণনা করেছেন।

أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ، قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ

سنن ابن ماجه رقم الحديث ٢٤٤٣ كتاب الرهن، باب أجر الأجراء

শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও । হুনানের ইবনে মাজাহ হাদিস নং ২৪৪৩

অর্থাৎ শ্রমিকের পারিশ্রমিক তার কাজ শেষ হতেই দ্রুত পরিশোধ করুন । কোন প্রকার তার হক পরিশোধ করতে দেরি করা যাবে না।

উপরোক্ত বর্ণনায় মালিককে শ্রমিকের সকল প্রকার হকের দিকে লক্ষ্য রাখার প্রতি নির্দেশ দেয়া হয়েছে ।

একইভাবে শ্রমিককে মালিককের হকের প্রতি কেয়ারফুল থাকতে হবে । তাকে কাজের প্রতি আমানতদার ও বিশ্বস্ততার পরিচয় দিতে হবে । মালিকের কোন ক্ষতি করলে, কাজে ফাঁকি দিলে তাকে জবাবদিহিতা করতে হবে ।

আল্লাহ রাব্বুল আলামীন বলেন -

إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ

চাকর হিসেবে সে-ই উত্তম হবে, যে শক্তিশালী ও বিশ্বস্ত ।

সুরা কাসাস আয়াত নং ২৬

এ আয়াতে শ্রমিককে মালিকের হকের প্রতি কেয়ারফুল থাকার নির্দেশনা দেয়া হয়েছে ।

অনেকে জানতে চান

চাকরীজীবির অনুপস্থিতের বেতন কি হালাল?

প্রশ্ন- চাকুরীজীবি চাকরির স্থলে সময় মত উপস্থিত না হলে বা নিজ ইচ্ছামত প্রতিষ্ঠান থেকে বের হলে তার বেতন কি হালাল হবে?

উত্তর - নির্দিষ্ট সময়ে কাজ করার জন্য নিযুক্ত হলে অনুপস্থিত সময়ের বেতন গ্রহণ বৈধ হবে না ।

فان وقعت على عمل معلوم فلاتجب الأجرة إلا بإتمام العمل إذا كان العمل مما لايصلح أوله إلا بآخره وإن كان يصلح أوله دون آخره فتجب الأجرة بمقدار ما عمل.

وإذا وقعت على وقت معلوم فتجب الأجرة بمضي الوقت إن هو استعمله أو لم يستعمله وبمقدار ما مضى من الوقت تجب الأجرة".

"النتف في الفتاوى" السغدي ٣٣٨ كتاب الإجارة، معلومية الوقت والعمل. دار الكتب العلمية. الطبعة الأولى ١٤١٨ھ - ١٩٩٦م.

আননুতাফ ফিল ফাতাওয়া ৩৩৮

উপসংহার - মালিক শ্রমিক উভয়ের নিকট উভয়ের হক সম্পর্কে সচেতন থাকতে হবে । অন্যথায় উভয় কে জবাবদিহিতা করা লাগবে ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ