সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ ফজলুল করীম মারুফ

পাঠের গভীরতা, ভাবনার বৈচিত্র্য এবং সময়কে ধারণ করার সক্ষমতায় নিজের একটি স্বতন্ত্র জায়গা করে নিতে সক্ষম হয়েছেন শেখ ফজলুল করীম মারুফ। ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এখন অভিভাবক সংগঠনের সঙ্গে যুক্ত। রাজনীতির বাইরেও চিন্তাশীল তারুণ্যের খোরাক জোগাতে কাজ করছেন। লেখালেখি ছাড়াও শিক্ষা ও সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার মুখোমুখি হয়েছিলেন: এমদাদুল হক তাসনিম

লেখকপত্র: আপনি একটি ইসলামি দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবনে রাজনীতিতে জড়ানো কতটা সমীচীন? এর দ্বারা পড়াশোনার ক্ষতির আশঙ্কা আছে কি?

মারুফ: রাজনীতি বলতে কী বোঝাচ্ছি তার ওপর নির্ভর করে ছাত্রজীবনে রাজনীতি করা ক্ষতিকর কি না। বর্তমান বাস্তবতাকে বিবেচনায় ন