বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

ক্লাসে দুষ্টু শিশুদের কীভাবে ম্যানেজ করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ মোসাব্বির রাহমান

প্রতিটি ক্লাসেই কিছু দুষ্টু শিশু থাকে। তাদের সামলানো শিক্ষকতার বড়ো একটি চ্যালেঞ্জ। কিন্তু বুদ্ধিমত্তা ও ভালোবাসার মাধ্যমে এই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে করণীয়গুলো

▪️ শান্ত থাকুন: রাগ বা উচ্চ স্বরে প্রতিক্রিয়া নয়, ধৈর্যের সঙ্গে কথা বলুন।

▪️ ইতিবাচক মনোযোগ দিন: ভালো কাজ করলে প্রশংসা করুন, যেন সে মনোযোগ পাওয়ার জন্য দুষ্টুমি না করে।

▪️ নিয়ম স্পষ্ট করুন: ক্লাসের শুরুতে নিয়মগুলো পরিষ্কারভাবে বলে দিন।

▪️ কাজে ব্যস্ত রাখুন: ফাঁকা সময় যেন না থাকে; দুষ্টুমি করার সুযোগ কমে যাবে।

▪️ কাছাকাছি রাখুন: দুষ্টু শিশুকে নিজের কাছাকাছি বসান, দূরে নয়।

▪️ মজার মাধ্যমে শিক্ষা: গল্প, খেলা ও অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে শেখান।

▪️ একান্তে কথা বলুন: ক্লাসে নয়, আলাদাভাবে তাকে বুঝান।

▪️ ইতিবাচক রোল মডেল বানান: ছোট দায়িত্ব দিলে সে সিরিয়াস হতে শুরু করবে।

▪️ অভিভাবকের সহযোগিতা নিন: প্রয়োজনে অভিভাবকের সঙ্গে আলাপ করুন।

▪️ভালো কাজের পুরষ্কার দিন: প্রতিদিনই বিভিন্ন ছোট ছোট অজুহাতে উপকার দিন, বিভিন্ন ভালো কাজের জন্য পুরষ্কারের ব্যবস্থা রাখুন।

▪️ ভালোবাসা দিন: মনে রাখবেন, দুষ্টুমি আসলে অনেক সময় ভালোবাসা চাওয়ার প্রকাশ।

দুষ্টু শিশুদের যদি সঠিকভাবে ম্যানেজ করা যায়, তবে তারাই পরবর্তীতে ক্লাসের সেরা উদ্যমী ও সৃষ্টিশীল শিক্ষার্থী হয়ে ওঠে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ