||আশ্রাফুল আলম মোঃ নূরুল হুদা||
নতুন বাংলাদেশে যখন সবকিছুরই সংস্কার আওয়াজ শুনতেছি সে জায়গায় ডাক্তারদের রোগী দেখার ক্ষেত্রে কিছু সংস্কার হওয়া খুবই অত্যাবশ্যক বলে আমি মনে করি। কারণ প্রতিটা মানুষ জন্মের পর থেকে বেড়ে ওঠার ক্ষেত্রে তার শারীরিক, মানষিক ভালো-মন্দ তথা স্বাস্থ্যের সঠিক পরিচর্যায় মা-বাবার তদারকি, মহান রবের দয়া সহ ডাক্তারদের সার্বক্ষণিক যোগাযোগ অপরিসীম। যে কোন ভালো-মন্দে সবসময়ই ডাক্তারের পরামর্শ নেওয়া হয়।
পেশার জগতে ডাক্তার যারা তারা সবচেয়ে গুরোত্বপূর্ণ ও দায়িত্বশীল জায়গায় বসা। তাদের যোগ্যতা, অভিজ্ঞতা, দায়িত্বশীল ও আন্তরিক পর্যবেক্ষণের উপরই নির্ভর করে মানুষের শরীরের সুস্থতা ও অসুস্থতার সঠিক অবস্থান। যে ডাক্তার যত বেশী আন্তরিক ও দায়িত্বশীল, রোগীরা তাঁর কাছে ততোই নিরাপদ। এ কারণে এ পেশাকে সকল মহলেই পৃথক মর্যাদার আসনে দেখে। কিন্তু এমন মহৎ ও সম্মানের পেশা আজ অনেকটাই প্রশ্নবিদ্ধ? কারণ কিছু সংখ্যক ডিগ্রিধারী ডাক্তারগণ সেবা ও সম্মানের পেশাকে ফ্রীজবন্ধি করে তা চূড়ান্ত ব্যবসায়িক বাইকে নিয়ে আসছেন। যা অত্যন্ত মর্মান্তিক!
অন্যান্য পেশায় যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে বিষয় বিশ্লেষণে ভুল হলে অনেক সময় তার পরিণতি বিষাক্ত বা ভয়াবহ হতে একটু সময় নেয়। কিন্তু এ পেশায় রোগীর রোগ বিশ্লেষণে যদি খামখেয়ালী বা আন্তরিকতার অভাব থাকে তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, এমনকি মৃত্যুর সংবাদ নিà§