সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আড়াই শ’ বছরের সাক্ষী চুয়াডাঙ্গা বড় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহাসিক নিদর্শন ও ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত তিন গম্বুজ বিশিষ্ট চুয়াডাঙ্গার বড় মসজিদ। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর কাছে এক গর্বের নাম। প্রায় আড়াইশ’ বছরের পুরোনো এই মসজিদটি স্থাপিত হয় ১২০৮ হিজরী, আনুমানিক ১৭৮৬ খ্রিষ্টাব্দে। দীর্ঘ সময় ধরে এটি শুধু ইবাদতের স্থান নয়, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে।

মসজিদের মুসল্লীদের কাছ থেকে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই মসজিদটি এলাকায় ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশেও মসজিদটি তার ঐতিহ্য অক্ষুন্ন রেখে দাঁড়িয়ে আছে। ১৭৮৬ সালে কুসুমবিবি নামের একজন মহিলা তার নিজস্ব ৭৩ শতক জমির উপর নিজস্ব অর্থায়নে মসজিদটি নির্মাণ করেন। তৎকালীন সময়ে চুয়াডাঙ্গা শহরের মধ্যে এটি ছিল সর্বপ্রথম মসজিদ। এই মসজিদ থেকেই চুয়াডাঙ্গায় প্রথম আযানের সুর বেজে উঠেছিল। বর্তমানে মসজিদটিতে আধুনিকতার ছোঁয়া লাগলেও কিছু কিছু অংশে সংস্কারের প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। মসজিদের নাম অনুসারে মহল্লাটির নামকরন হয়েছে মসজিদ পাড়া। চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র একাডেমী ম