|| মুফতি সিদ্দিকুর রহমান ||
ইসলাম—‘ফিতরাত’ তথা মনস্তাত্ত্বিক ধর্ম। মানবিক চাহিদা অনুধাবনে—এ ধর্ম সর্বাপেক্ষা উপযোগী, গোছালো ও সুশৃঙ্খল। মানুষের স্বভাবজাত এই চাহিদা পূরণার্থে ইসলাম উপহার দিয়েছে—বছরে দুটো ঈদ। ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
সময়ের চাকা ঘুরে প্রতিবছরের মতো এবারও দরজায় কড়া নাড়ছে ইসলামের সেই অনন্য উপহার—ঈদুল আজহা। চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজের দশম তারিখে বিশ্বব্যাপী পালিত হয় এ ঈদ। মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে নিজেদের প্রিয় পশু কুরবানির মাধ্যমে উপভোগ করে ঈদুল আজহার আনন্দ।
এ দিন উপলক্ষে শহর-বন্দর থেকে গ্ৰাম-গঞ্জ—সবখানেই শুরু হয় কুরবানির গবাদি পশুর হাট। নানা পশুর বিচিত্র ধ্বনিতে মুখরিত চারদিক। সর্বত্রই ঈদকে স্বাগত জানানোর প্রস্তà
