|| মুফতি এনায়েতুল্লাহ ||
অনেক দিন ধরেই যাই যাই করে পরিকল্পনা চলছিল, অবশেষে সুযোগ মিলল। দেখে প্রাণ জুড়ালাম। একটি প্রতিষ্ঠান কতটা সুন্দর ও মনোরম হতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রত্যন্ত গ্রাম থেকে আলো ছড়াচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান। বলছি ফেনীর জেলা সদরে কালিদাস পাহালিয়া নদীর তীরে প্রতিষ্ঠিত ‘জামেয়া রশীদিয়া’র কথা।
সাত একর জায়গাজুড়ে বিস্তৃত প্রতিষ্ঠানের শাহী গেট দিয়ে ঢুকে অবাক হই। ‘আহসানুল ফতোয়া’র সংকলক মুফতি রশিদ আহমাদ লুধিয়ানভী (রহ.)-এর স্নেহধন্য ছাত্র ও খলিফা মুফতি শহিদুল্লাহর কীর্তি দেখে যে কেউ অবাক হবেন। সাড়ে সাত হাজার শিক্ষার্থী এ মাদরাসায় পড়ালেখা করছেন। প্রতিষ্ঠানটিতে ২০০ শিক্ষক এবং ৩০ জন খাদেম ও
