রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর এলাকার আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ। প্রথমবারের মতো ফেনী সোনা গাজীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে ১২ টন খাদ্য সামগ্রী বিতরণ করে ।
চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ, ও খেজুর মিলে প্রতি প্যাকেটে প্রায় ১২ কেজি খাদ্য সামগ্রী ছিল। সঙ্গে দেয়া হয় প্রাথমিক চিকিৎসার ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি। আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর জন্য সরবরাহ করা হয় সোলার।