ইসরাইলে যেকোনো সময় আক্রমণ করতে পারে ইরান। এমন সতর্কতা অনেক আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরাইলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার জেনারেল মিচেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিচেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যা সেন্টকম নামে পরিচিত। সেটির ১৫তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানিয়েছে, জেনারেল মিচেল কুরিলা ইসরাইলে ইরানি সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার কৌশল নির্ধারণে সহায়তা করবেন।