২০২৪ সালে লোকসভা ভোটে ৫৪৩ আসনের মধ্যে ৪০০ আসনে জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করছেন নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি। এর মধ্যে ৩৭০ আসন বিজেপি পাবে বলে দাবি করেছেন অমিত শাহ।
সেখানে দেশটির শতাব্দী প্রাচীন দল কংগ্রেস প্রার্থী দিতে পেরেছে মাত্র ৩০৩ আসনে, যা কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে কম। তাৎপর্যপূর্ণভাবে গত লোকসভায় (২০১৯) বিজেপি ৩০৩ আসনে জয় পেয়ে দ্বিতীয়বার মোদি সরকার গঠন করেছে।
এ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার (১৭ এপ্রিল) বলেছেন, এটা কংগ্রেসের দুর্বলতা নয়। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে এটা শতাব্দী প্রাচীন দলটির কৌশল ও দায়িত্বশীলতা। আমরা বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলতে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে যথাসম্ভব বোঝাপড়া করে লড়াই করছি।