চলমান ভারী বর্ষণে গত চার দিনে আফগানিস্তানে আরও ২৯ জন নিহত হয়েছেন। শনিবার রাতে দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কথা জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান সায়েক বলেছেন, বুধবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির কারণে ২৯ জন প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানের দশটি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
একই সময়ে আরও সাতজন আহত হয়েছেন বলেও জানান এই মুখপাত্র। তিনি বলেন, এই আকস্মিক বন্যায় ৭২টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং আড়াই হাজার একরেরও বেশি কৃষি জমি ভেসে গেছে।
আফগানিস্তানে গত শীতের মৌসুমটি ছিল অস্বাভাবিক শুষ্ক। তারপর গত দুই সপ্তাহে দেশটির বেশির ভাগ প্রদেশেই হয়েছে টানা ও তুমুল বৃষ্টি। এতে বিক্ষিপ্তভাবে