২০২৫ সালে গাজা উপত্যকা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এলাকায় পরিণত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইলি সহিংস অভিযানের সবচেয়ে ভয়াবহ ও চূড়ান্ত পর্যায় ছিল ২০২৫ সাল। এ সময়ে পরিকল্পিতভাবে বহু সাংবাদিককে হত্যা ও আহত করা হয়েছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি অভিযোগ করে, ইসরাইল ‘হত্যা, আহতকরণ ও স্থায়ী অক্ষমতা সৃষ্টির মাধ্যমে সংবাদমাধ্যমকে নিশ্চুপ করার’ একটি সুস্পষ্ট নীতি বাস্তবায়ন করছে। কমিটির ভাষায়, সাংবাদিকদের কাজ সীমিত করার পর্যায় ছাড়িয়ে ইসরাইল এখন ‘প্রাণঘাতী শক্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে নিষ্ক্রিয়’ করার পথে এগিয়েছে। এর উদ্দেশ্য সাক্ষী মুছে ফেলা, যুদ্ধাপরাধের নথিভুক্তকরণ ঠেকানো এবং মাটিতে থাকা ফিলিস্তিনি বাস্তবতা আড়াল করা।
ইউনিয়নের তথ্যমত