শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

১২ বছর বয়সে কোরআনের হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১২ বছর বয়সী কিশোরী হিবা আল-সাফাদি। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই বয়সেই পবিত্র কোরআন হিফজ করার পাশাপাশি সাত কিরাআতে (পঠনশৈলী) পাণ্ডিত্য অর্জন করেছে সে।

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ২৭তম কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতায় তার এই বিরল কৃতিত্ব সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় হিবা 'দৃষ্টিপ্রতিবন্ধী' ক্যাটাগরিতে অংশ নেয়। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে 'শাতিবিয়্যা' পদ্ধতিতে পূর্ণ সনদসহ পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। কেবল মুখস্থ করাই নয়, বরং বিশুদ্ধ উচ্চারণ ও সাতটি ভিন্ন কিরাআতে কোরআন তিলাওয়াতের বিশেষ দক্ষতা দেখিয়ে বিচারকদের নজর কেড়েছে এই কিশোরী।

প্রতিযোগিতা সংশ্লিষ্টরা বলছেন, ১২ বছর বয়সে সাতটি ভিন্ন কিরাআতে পূর্ণ কোরআন আয়ত্ত করা একটি বিরল ঘটনা। হিবার এই সাফল্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন অনেকে।

নিজের এই অসামান্য অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিবা আল-সাফাদি জানায়, পবিত্র কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে সব বাধা জয় করতে সাহস জুগিয়েছে। এই যাত্রায় তার পরিবার ও শিক্ষকদের ঐকান্তিক সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল অপরিসীম।

উল্লেখ্য, কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতার এই ২৭তম আসরে সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে কোরআনের হাফেজরা অংশ নেন। বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য আলাদা বিভাগ থাকায় হিবার মতো মেধাবীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পেয়েছে। হিবার এই জয় এখন বিশ্বের অগুনতি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য এক অনুপ্রেরণার নাম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ