পবিত্র মাহে রমজানে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে ভর্তুকিসহ খাদ্যপণ্য কর্মসূচি চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের ব্যয় কমানো এবং সামাজিক স্থিতিশীলতা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গালফ নিউজকে কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেছে।
আল ধাফরা পৌর কর্তৃপক্ষ জানায়, মোট ৮২৩টি খাদ্যপণ্য কম দামে সরবরাহ করা হবে। পাশাপাশি ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে আগের মতোই ভর্তুকি আগের মতোই বহাল থাকবে। রমজান উপলক্ষে নেওয়া এ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয় সামলাতে পারার ক্ষেত্রে সহায়তা করা, খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং প্রয়োà¦