বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর, সাইনবোর্ড, ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধিমূলক ইসলাহী মাহফিল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল থেকে মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হবে এ মাহফিল। এতে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খুল মাশায়েখ মাওলানা ইবরাহীম আফ্রিকী। 

তিনি শায়খুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর খলিফা এবং মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন বা স্থলাভিষিক্ত।

বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একজন আলেম হিসেবে পরিচিত মাওলানা ইবরাহীম আফ্রিকী দীর্ঘদিন ধরে আত্মশুদ্ধি ও ইসলামের দাওয়াতি কাজে নিয়োজিত আছেন। তাঁর তত্ত্বাবধানে বিশ্বের প্রায় বিশটি দেশে অসংখ্য খানকাহ পরিচালিত হচ্ছে।
এ মাহফিলে দেশ-বিদেশের আরও বরেণ্য আলেমগণ গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম সকল ধর্মপ্রাণ মুসলমানকে এ মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ